শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় দুই সন্তানসহ বাবার মর্মান্তিক মৃত্যু ময়নাতদন্ত শেষে জানাজায় হাজারো মানুষের ঢল, ঘটনার নেপথ্য কারণ নিয়ে নানা প্রশ্ন শ্যামনগরে ক্ষুদ্র নৃ- গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও সেলাই মেশিন বিতরণ নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার যশোর রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ জন্মাষ্টমী উপলক্ষে যশোরে ব্যাপক প্রস্তুতি: টাউন হল মাঠে বর্ণাঢ্য আয়োজন ও মঙ্গল শোভাযাত্রা শার্শায় গুজব-অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ১৫ শ্যামনগরে রাতের আঁধারে কৃষকের ৩০০ কুমড়াগাছ কেটে দিল দুর্বৃত্তরা ​অভয়নগর ও নওয়াপাড়ায় জাতীয় পার্টির নতুন কমিটি গঠন শ্যামনগরে কৃষকের হাঁস-মুরগির ঘর থেকে অজগর সাপ উদ্ধার

ভাঙ্গার র‍্যাবের অভিযান: ৩০ লাখ টাকার ১০০ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

মোঃরিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যমানের ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালিয়ে যায়।
র‍্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৯ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ভাঙ্গা থানার মালিগ্রাম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভারের নিচে বাজারের দক্ষিণ পাশে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান দেখতে পায়। র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে ভ্যানে থাকা অজ্ঞাত দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।
পরে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
র‍্যাব জানায়, পালিয়ে যাওয়া ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুর, ভাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। উদ্ধার হওয়া মাদক ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১০-এর সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “মাদক নির্মূলে র‍্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও একইভাবে অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews