শোকবার্তা
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না’র ছোট ভাই মশিউর রহমান পিয়াল-এর ইন্তেকালে নাগরিক ঐক্য যশোর জেলা শাখা, গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার নিকট তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করছি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জ্ঞাপন করছি।
এই শোকের মুহূর্তে আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং মহান আল্লাহর নিকট তাঁদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করছি।
-নাগরিক ঐক্য যশোর জেলা শাখা।