নিজস্ব প্রতিবেদক যশোর, ১৬ জুলাই ২০২৬: যশোর জেলা যুবদল নেতা সাঈদের পিতা, ১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহিদের পিতা এবং ছাত্রদল নেতা জিসানের দাদা আজ বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের নামাজে জানাজা আজ জোহরের নামাজের পর মোল্লাপাড়া কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মরহুম একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।
জানাজায় শরিক হতে জেলা যুবদলের আনসারুল্লাহ রানা,নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, বানিজ্য সম্পাদক এজাজ উদ্দিন টিপু,৫নং ওয়াড বিএনপির সভাপতি মারুফউজ্জামান
সহ দূর-দূরান্ত থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন।
মরহুমের মৃত্যুতে যশোর জেলা যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।