যশোর প্রতিনিধি:যশোরে আক্তারুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে মারাত্মক আহত করেছে এক আদম ব্যবসায়ী ও তার সঙ্গী দুর্বৃত্তরা। আহত আক্তারুল ইসলাম সদর উপজেলার বিজয়নগর গ্রামের মৃত মতিয়ার মন্ডলের ছেলে। আহত আক্তারুল যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে যশোর কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত আক্তারুল জানান, ২০২২ সালে তার ছেলে শাকিব রেজাকে বিদেশে (মালয়েশিয়া) পাঠানোর জন্য একই গ্রামের দুলাল মোল্যার ছেলে আদম ব্যবসায়ী আলমগীরের সাথে কথা হয়। বিদেশে পাঠানোর সময় কলিং ভিসায় (কাজের ভিসা) পাঠানোর কথা ছিলো। এজন্য সাড়ে ৪ লাখ টাকার কথা হয়। কথা মত ৪ লাখ টাকাও পরিশোধ করেন। এরপর দীর্ঘ এক বছর বিভিন্নভাবে ঘুরাতে থাকেন। এসময় তার ছেলে সাকিবকে তিনবার মেডিক্যাল করানো হয়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বিদেশে না পাঠিয়ে টঅলবাহানা করতে থাকেন। এক পর্যায়ে কলিং ভিসায় (কাজের ভিসা) না পাঠিয়ে ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় পাঠিয়ে দেন। ভ্রমণ ভিসায় বিদেশে গিয়ে বিপদে পড়েন শাকিব রেজা। ছেলে বিদেশে যখন জানতে পারেন তার সাথে প্রতারণা করা হয়েছে। তাকে কোন কাজ না দিয়ে বনে পাঠিয়ে দেয়। এখবর শাকিব বাড়িতে জানালে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। এরপর পরিবারেরর লোকজন আদম ব্যবসায়ী আলমগীরের বাকী ৫০ হাজার টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে আদম ব্যবাসায়ী আলমগীরের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো। গত বুধবার সন্ধ্যায় বিজয়নগর গ্রামের লিটনের চা এর দোকানোর সামনে ধারালো চাকু দিয়ে হামলা চালায়। হত্যার উদ্দেশ্যে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে যশোর কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।