শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে এডিবি’র বরাদ্ধে সংসদ সদস্যের মাধ্যমে বিভিন্ন সামগ্রী বিতরণ ডুমুরিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য। মণিরামপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ: হাসপাতালেই মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ স্থানীয় নির্বাচনকে ঘিরে মনিরামপুর উপজেলা বিএনপির যৌথ সভা মাদকমুক্ত সমাজ গঠনে কাশিয়ানীর হাতিয়াড়া ইউনিয়নে সচেতনতামূলক কর্মসূচি অপরাধী যেই হোক, কাউকে ছাড় নয়” ভাঙ্গায় সুমন হত্যাকাণ্ডে কঠোর বার্তা এমপি বাবুলের নড়াইলে মানসিক প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস গ্রেফতার জালিয়াতির মাধ্যমে নেওয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা!

যশোরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ: হাসপাতালেই মারধর, টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজেস্ব প্রতিবেদক: যশোর কোতোয়ালি মডেল থানায় এক নারী তার স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন, হুমকি ও ছিনতাইয়ের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী ঘোপ বুড়ির বাগান যশোর এলাকার, মো.মোজাম্মেলের মেয়ে মোছা. হালিমা(৩৬)

হালিমা অভিযোগে উল্লেখ করেন, প্রায় ১৫ বছর আগে মো. ইমরান হোসেন ৩৯, পিতা মৃত মো. ইউসুফ আলী এর সাথে তার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়। তাদের সংসারে ২ জন অপ্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী তার প্রতি “চরম নিষ্ঠুর, নির্যাতনমূলক ও অমানবিক আচরণ” করে আসছেন বলে দাবি করেন তিনি। অভিযোগে বলা হয়, স্বামী নিয়মিত ইয়াবা ও অন্যান্য মাদক সেবন করেন এবং নেশাগ্রস্ত অবস্থায় অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও মানসিক নির্যাতন করেন।বিভিন্ন মাদক সেবীদের ঘরে নিয়ে নেসা করে নেশার টাকা জোগার করার জন্য অন্য পুরুষের সাথে সময় কাটানোর জন্য বলে।

সবচেয়ে গুরুতর অভিযোগটি ঘটে ০১/০৬/২৬ তারিখ দুপুর ২:৪০ মিনিটে। হালিমা জানান, তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কর্মস্থলে দায়িত্ব পালনরত অবস্থায় ছিলেন। সেসময় স্বামী ইমরান হোসেন সেখানে উপস্থিত হয়ে সহকর্মী, রোগী ও সাধারণ মানুষের সামনে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। তিনি শান্ত হতে বললে স্বামী তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও থাপ্পড় মেরে শারীরিকভাবে আহত করেন এবং প্রকাশ্যে লাঞ্ছিত করেন বলে অভিযোগে বলা হয়েছে।

এ সময় স্বামী তার কাছ থেকে জোরপূর্বক নগদ ৩০০০০ টাকা, বিকাশ অ্যাকাউন্টে থাকা প্রায় ৬০০০ টাকা এবং আনুমানিক ১৫,০০০ টাকা মূল্যের ব্যবহৃত একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।

অভিযোগপত্রে হালিমা আরও বলেন, টাকা-মোবাইল ফেরত চাইলে স্বামী তাকে হত্যা, চাকরি নষ্ট এবং এমনভাবে ক্ষতিগ্রস্ত করার হুমকি দেন যাতে তিনি কোথাও শান্তিতে থাকতে না পারেন। “বিবাদী মাদকাসক্ত, উগ্র স্বভাবের এবং অতীতেও একাধিকবার আমার উপর সহিংস আচরণ করেছে। তাই যে কোনো সময় সে আমাকে কিংবা আমার সন্তানকে গুরুতর ক্ষতি করতে পারে বলে আমি আশঙ্কা করছি,” অভিযোগে উল্লেখ করেন তিনি।

হালিমা কোতোয়ালি মডেল থানার ওসির কাছে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ছিনিয়ে নেওয়া নগদ অর্থ, বিকাশের টাকা ও মোবাইল ফোন উদ্ধার এবং নিজের ও সন্তানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন।

এবিষয়ে পুলিশ জানায় অভিযোগ হাতে পেয়েছি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews