শাহাবুদ্দিন আহামেদ, বেনাপোল: সারা দেশের ন্যায় যশোরের শার্শা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সকাল ১১টায় শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের আয়োজনে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়। মিছিলটি বেনাপোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা বলেন,"দেশে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ ফিরিয়ে আনতে অপপ্রচার, মিথ্যাচার ও কুৎসা রটনার রাজনীতি পরিহার করতে হবে। যুবদল সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টি করে জনগণের আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না।"
বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু বলেন,"যুবসমাজকে বিভ্রান্ত করার সব ধরনের অপচেষ্টার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। শিষ্টাচার বহির্ভূত রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। যুবদলের প্রতিটি নেতা-কর্মী জনগণের পাশে থেকে সুশৃঙ্খল ও গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা অব্যাহত রাখবে।"
এ সময় বক্তব্য দেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম পিন্টু, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন, মীর আলম, জনি হায়দার, আতাউর রহমান, সদস্য ইউনুচ আলী, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব ওমর ফারুক, শার্শা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমেনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওনসহ যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পথসভায় বক্তারা রাজনৈতিক সহনশীলতা, শালীনতা ও গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার আহ্বান জানান এবং অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।