মোঃ আছাদুজ্জামান লিটন:বিশেষ প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরে ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনে এলাকা বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন(মঙ্গলবার) সকাল ১১ ঘটিকায় ভামিয়া ও বনবিবিতলা সিসিআরসির আয়োজনে সুন্দরবন প্রেসক্লাব চত্বরে জলাবদ্ধতা নিরসন কল্পে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুর রউফ, ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহাতাব উদ্দিন সরদার, মহিলা সদস্য মাসুরা খাতুন এবং ফাতেমা বেগম।
এসময় উপস্থিত ছিলেন,বনবিবিতলা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম গাজী সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ , ইয়ুথ গ্রুপের সেক্রেটারি রিয়াজুল ইসলাম, টিম লিডার অয়ন রায় সহ ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ, ভামিয়া সিসিআরসির সহ-সভাপতি গাজী দিদারুল আলম সহ সদস্যবৃন্দ, ইয়ুথ সদস্য নাজমুল হোসেন সহ ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের অত্যন্ত ঝুঁকিতে থাকা এই উপকূলীয় ভুক্তভোগী জনগণের পক্ষ থেকে বক্তারা নিজ নিজ এলাকার জলবদ্ধতা জনিত সমস্যাগুলো তুলে ধরেন এবং সংশ্লিষ্ট দপ্তর গুলোকে এর সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।